1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

মুন্সীগঞ্জে সুধী ও শান্তি সমাবেশে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ আহত দুই

  • প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে আ. লীগের সাত সহযোগি সংগঠনের আয়োজনে বিএনপি-জামায়তের নৈরাজ্যের প্রতিবাদে সুধী ও শান্তি সমাবেশে চেয়ারে বসাকে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগ ও শহর স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।এসময় সজল (২৬) নামের এক যুবলীগকর্মী ছুরিকাঘাতসহ আরেকজন আহত হয়েছে।রবিবার (১২ নভেম্বর) বিকালে শহরের সুপারমার্কেট এলাকায় সুধী ও শান্তি সমাবেশে এঘটনা ঘটে। এদিকে গুরুতর আহত সজলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করা হয়।আরেক আহতরের নাম রুবেল (৩৫)। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সাতটি সহযোগি সংগঠনের ব্যানারে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছিলো শহরের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সংলগ্ন সড়কে।বক্তব্য চলাকালে হঠাৎ সমাবেশস্থলে পিছনে মারামারিতে জড়িয়ে পরে শহর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেন ও পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসানের সমর্থকরা।এসসময় জাহিদ সমর্থক সজলের শরীরের বিভিস্থানে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা।আহত হয় রুবেল নামের আরেক কর্মী।পরে উপস্থিত নেতাকর্মীরা আহত সজলকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করে।এদিকে এসময় বেশ কিছুক্ষণ ধরে সমাবেশ স্থলে কর্মীদের মাঝে মারামারি ও চেয়ার ছুড়াছুড়ি করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓