1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেটে লেবুর আকাল ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নিয়েও স্বপদে বহাল স্বাস্থ্যকর্মী মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, ১০ হাজার টাকায় মিমাংসা নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চলে আগাম তরমুজ চাষে বিপ্লব

মুন্সীগঞ্জে সাংবাদিক আপন সরদারের পিতা’র মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

  • প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের তথ্য প্রযুক্তি ও সাহিত্য বিষয়ক সম্পাদক সাংবাদিক আপন সরদাররের পিতা মো:কাশেম সরদারের মৃত্যুতে মরহুমের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ নভেম্বর) বেলা ১২ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।এতে অংশনেয় মরহুমের পরিবারের সদস্য সহ জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ। মিলাদে সাংবাদিক আপন সরদার তার পিতা ও পরিবারের জন্য সবার নিকট দোয়া চান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহান,সহ সভাপতি গোলজার হোসেন,সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু,সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা,সাবেক সাংগঠনিক সম্পাদক মইনউদ্দিন সুমন, বর্তমান দপ্তর সম্পাদক মাসুদ রানা, কার্যকারী সদস্য আব্দুস সালাম,সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক জুয়েল রানা, টংঙ্গীবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ব,ম শামীম সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।গত ৯ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মরহুম কাশেম সরদার।মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓