1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ 

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার মুত্যু : যুবলীগ কর্মী দাবী করে শহরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার ডুমরিতলা গ্রামে লালন ফকির (২৫) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় তাকে যুবলীগ কর্মী দাবী করে জেলা শহরে সোমবার (১১ ডিসেম্বর) রাতে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও দ্বাদশ সংসদ নির্বচনে স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল এর সমর্করা।শনিবার রাতে লালর ফকির নামে এক যুবক প্রতিপক্ষের হাতে মারাত্মকভাবে আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।ঢাকায় তার মৃত্যুর খবর পিরোজপুরে পৌঁছালে তাকে (লালন ফকির) যুবলীগ কর্মী দাবী করে রাতেই আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।তারা শহরে বিক্ষোভ মিছিল করে লালনের হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবী করেন। পরে খোঁজ নিয়ে জানা গেছে নিহত লালন ফকির পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের শ্রম বিষয়ক সম্পাদক।২০২০ সালের ৪ এপ্রিল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অনুমোদিত পিরোজপুর জেলা কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে তার (লালন ফকির) এর নাম রয়েছে। সেখানে তার মোবাইল নাম্বারও উল্লেখ রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার সন্ধ্যার পরে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা লালন ফকির ও তার সহযোগীদের বিরুদ্ধে নৌকা মার্কার সমর্থকদের অভিযোগ রয়েছে। নৌকা মার্কার অফিসে লালনের নেতৃত্বে হামলা করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়।এ হামলার ঘটনার পরে ঐ রাতে ২০/২৫ জন লোক লালনের উপর হামলা চালিয়ে তার মাথা, মুখমন্ডল, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি কুপিয়ে মারাত্মক জখম করে। এরপর রাতেই আশঙ্কাজনক অবস্থায় প্রথমে খুলনা ও পরে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু ঘটে।এদিকে, লালনের মৃত্যুর খবরে সোমবার রাতে শহরে স্বতন্ত্র প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল বের করে।এসময় তারা পিরোজপুর-১ আসনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।উল্লেখ্য,পিরোজপুর-১ আসনে বর্তমান এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন।পক্ষান্তরে এ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়পত্র দাখিল করেছেন। নিহত লালন ফকির স্বেচ্ছাসেবক দলের নেতা হলেও বর্তমানে সে ছিলেন স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের সমর্থক বলে জানা গেছে।এদিকে, বিক্ষোভ মিছিলসহ জেলা শহরে উত্তেজনা দেখা দেয়ায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান। পিরোজপুরের পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান জানান, লালন হত্যার ঘটনায় জড়িতদের পুলিশ শনাক্ত করেছে। দায়ীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓