1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

দাউদান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবরে পেঁয়াজের কেজি ১১০

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহমেদ দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আসার খবর শুনে পেঁয়াজের দাম কমিয়ে প্রতি কেজি ১১০ টাকায় বিক্রি করেন ব্যবসায়ীরা। আর আকস্মিক এই মূল্য কমায় ক্রেতারা অনেক খুশি।মঙ্গলবার (১২ ডিসেম্বর) পৌরসভার পৌরবাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জিয়াউর রহমান।ওই বাজারের ভাই ভাই বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বিপ্লব পোদ্দার জানান, আমাদের দোকানে কম দামে কেনা কিছু পেঁয়াজ মজুদ ছিল।সেগুলো আমরা ১০ টাকা লাভে ১১০ টাকা কেজি বিক্রি করেছি।তবে বিভিন্ন দোকানে এখনো ১৯০-২০০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে বাজার ঘুরে দেখা গেছে। দোকানদারদের পাইকারি বাজার বা আড়ত থেকে ১৮০ টাকা দরে কেনা হয়েছে বলে জানান দোকানদাররা।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান জানান, মঙ্গলবার দাউদকান্দি পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনাকালে মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার দায়ে ৬টি দোকানকে মোট ৩৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓