1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান কাউখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার ও সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বর্জনের দাবীতে লিফলেট বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া পিরোজপুর) প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জণ ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে জনমত তৈরীতে লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে পৌর শহরে উপজেলা বিএনপির আহবায়ক মোঃ রুহুল আমীন দুলাল ও পৌর বিএনপির আহবায়ক কেএম হুমাউন কবিরের নেতৃত্বে ১৫/২০ জন দলীয় নেতাকর্মী নিয়ে ভোটারদের ব্যবসা প্রতিষ্ঠানে ৫ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ করেন।ওই লিফলেটে ৭ জানুয়ারী ডামি ভোটের খেলা বর্জণ করুন, ভোট গ্রহনে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন, সরকারকে সকল প্রকার ট্যাক্স-খাজনা,ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন, ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলুন ও রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহবান জানান।উপ‌জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. রুহুল আমিন দুলাল বলেন, ৭ জানুয়ারীর একতরফা নির্বাচনে জনগণ যাতে ভোট দিতে কেন্দ্রে না যায় সে বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে তারেক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে অসহযোগ আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হয়েছে।দল থেকে যে সকল কর্মসূচি আসবে তা আমরা মাঠে নেতা কর্মীদের নিয়ে বাস্তবায়ন করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓