1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড

কাউখালীতে পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণের শিকার: ধর্ষক আটক

  • প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে পঞ্চম শ্রেনির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে প্রতিবেশী মোঃ ওমর ফারুক (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।ধর্ষক ওমর ফারুক প্রতিবেশী মোঃ ফরিদ হাওলাদারের ছেলে।সোমবার (৮ জানুয়ারী) রাতে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে ওমর ফারুককে আসামী করে থানায় মামলা দায়ের করেন।পুলিশ রাতে ওমর ফারুককে গ্রেপ্তার করে।অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির এক ছাত্রীকে (১৩) গত সোমবার (৮ জানুয়ারী) রাত ১০ টার দিকে তার দাদীর ঘরের দরজা বাহির থেকে কৌশলে খুলে প্রতিবেশী মোঃ ওমর ফারুক ধর্ষণ করে বিষয়টি কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে তারা ধর্ষক ওমর ফারুকের পরিবারেকে জানায়।এ নিয়ে তাদের মধ্যে দেন দরবার হয় কিন্তু কোন সুরাহা না হওয়ায় শনিবার রাতে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ওমর ফারুককে বিরুদ্ধে মামলা দায়ের করেন। কাউখালী থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই ধর্ষককে গ্রেপ্তার করেছে।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।ওই দিন রাতেই অভিযান চালিয়ে আসামী ওমর ফারুককে আটক করা হয়েছে।রোববার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓