1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

গজারিয়ায় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা পর্যায়ে স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২তম বাংলাদেশ শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গজারিয়া সরকারী পাইলট মডেল হাইস্কুল মাঠে মোট ৪১ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে রবিবার ( ২১ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় চত্বরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণের আগে গজারিয়া উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক ও গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে ৫২তম বাংলাদেশ শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।৫২ তম বাংলাদেশ শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগি শিক্ষার্থীদের উদ্দশ্যে বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা সমিতির সভাপতি, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম।পরে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি গজারিয়া উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা সমিতির সভাপতি, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক ও গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, সাবেক গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, গজারিয়া বি আর ডি বি চেয়ারম্যান সেকান্দর আলী, গজারিয়া সরকারী পাইলট মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক আখতারুজ্জামান সহ প্রমুখ।উপজেলা পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তারা আগামী ২৩ জানুয়ারি জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। এসময় অন্যদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শরীর চর্চা শিক্ষক সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓