1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামী সহ ৪ জন গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে সাবেক ইউপি চেয়ারম্যান শেখর সিকদার হত্যা মামলার প্রধান আসামী সহ ৪ জনকে গ্রেফতার করেছেন র‌্যাব।বুধবার (৩১ জানুয়ারী) ভোর রাতে র‌্যাব-৮ এর একটি দল বাগেরহাট জেলার মোল্লারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। র‌্যাব-৮ এর উপ পরিচালক মো. রবিউল ইসলাম বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।গ্রেফতারকৃতরা হলেন- ওই হত্যা মামলার প্রধান আসামী উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার (৪৪), তার সহযোগী একই এলাকার সমীরন হালদারের ছেলে সুষময় হালদার (১৮), মো. ফারুক হোসেনের পুত্র জালিস মাহমুদ (২৪), উপজেলার সংগীতকাঠি গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র মো. আমিনুল ইসলাম (২৩)।প্রেসব্রিফিং সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভিকটিম শেখর কুমার শিকদার স্থানীয় ৪২ নং কুড়িয়ানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগদানের জন্য নিজ বাড়ি থেকে রওয়ানা করেন।ভিকটিম কুড়িয়ানা বাজারের পশ্চিম প্রান্তে পৌঁছা মাত্রই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা বর্তমান চেয়ারম্যান আসামী মিঠুন হালদার (৪৪) এর নেতৃত্বে ২৫/৩০ জন আসামীরা বেআইনী জনতাবদ্ধে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে পথরোধ করে লাঠি, ইট দিয়ে এলোপাথারি মারধর করতে থাকে।মারধরের এক পর্যায়ে ভিকটিম নিস্তেজ হয়ে মাটিতে পড়ে থাকলে আসামীরা মৃত মনে করে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।তাকে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।নিহত শেখর সিকদার জেলার স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম সরোয়ার হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মালা মন্ডল বাদী হয়ে ওই রাতে ১৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।এ ঘটনার সাথে জড়িত ৪ জনকে থানা পুলিশ ও ৪ জনকে র‌্যাব গ্রেফতার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓