1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

নেছারাবাদে ইদুর মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদে কৃষি জমিতে ইদুর মারার তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নাদিম (২৫) ও ইমাম (২২) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত নাদিম মাঝি ও ইমাম মাঝি ওই গ্রামের আয়নাল হক মাঝির ছেলে।বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মিজান মিয়া জানান, ওই এলাকার রিপন নামের এক কৃষক ইদুর নিধনের জন্য নিজের কৃষি জমিতে বৈদ্যুতিক সংযোগ দেয়।শুক্রবার গভীর রাতে নাদিম ও ইমাম দুই ভাই উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালে মাছ ধরতে যায়।এসময় তারা খালের পাড়ের রিপন মিয়ার কৃষি জমিতে ইদুর নিধনের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শনিবার সকাল ৯ টার দিকে এলাকাবাসী দুই ভাইকে কৃষি জমির পাশের খালের পাশে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নাদিম ও ইমাম উরিবুনিয়া এলাকার একটি মুরগির ফার্মে কাজ করতেন ও সেখানেই পরিবার নিয়ে বসবাস করত।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম ছরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓