1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ

ইন্দুরকানীতে যুবকের পা বিচ্ছিন্ন, গ্রেফতার ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

আলমগীর কবির ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে মো: ছগির হাওলাদার (৩২) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্নে দুই জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।বুধবার (১৪ ফেব্রুয়ারী) রাতে আহত ছগিরের বড় ভাই আ: জলিল হাওলাদার বাদী হয়ে অভিযুক্ত দুই জনের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন।মামলার আসামিরা হলেন, উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত্যু মো.শামসুল হক হাওলাদারের ছেলে মো: কামরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী নারগিস আক্তার (২৭)।তবে মামলার এক দিন আগে গত মঙ্গলবার রাত ১১টার দিকে ছগির হাওলাদার তার ব্যবসার পাওনা টাকা কামরুলের কাছে চায়।পরে কামরুল উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি ভাবে ছগিরের শরীরে বিভিন্ন জাগায় কুপিয়ে গুরুতর জখম করে।কোপে ছগিরের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত ছগির উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে।মামলার বাদী আ: জলিল হাওলাদার জানান, রাতে একেই এলাকার কামরুলের কাছে ছোট ভাই ছগির তার পাওনা টাকা চাই।পরে কামরুল তার বাড়িতে ছগিরকে ডেকে নিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে বাম পা বিচ্ছিন্ন করে রাস্তায় ফেলে যায়।ইন্দুরকানী থানার ওসি মো: কামরুজ্জামান তালুকদার জানান, ছগির হাওলাদাকে কুপিয়ে জখমের ঘটনায় দুই জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত কামরুল ইসলাম ও তার স্ত্রী নারগির আক্তারকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓