1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ মঠবাড়িয়ায় বাসভবনে তেল মজুদ : জব্দ ২১১০ লিটার জ্বালানি, ১৪ দিনের কারাদণ্ড মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন

নাজিরপুরে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত সহ হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নাজিরপুরে মো. রাজু শেখ (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত সহ হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।ওই ঘটনায় থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করেছেন।থানা পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, নাজিরপুরে পূর্ব শত্রুতার জেরে মো. রাজু শেখ (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত সহ হাতের রগ কর্তন করা হয়েছে।গুরুতর আহত ওই নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর শেখমাটিয়া সড়কের হান্নান সর্দারের বাড়ির সামনে।আহত রাজু শেখ স্হানীয় শেখমাটিয়া গ্রামের সিদ্দিকুর রহমান শেখের ছেলে ও শেখমাটিয়া ইউনয়িন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক।এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই এলাকার মো. লুৎফর রহমান শেখ (৫৫) কে গ্রেফতার করেছেন।এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।থানা পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যার আগে রাজু শেখ নিজ বাড়ি দিকে যাওয়ার কালে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার হাফিজ শেখ ও পিতা রব শেখ ওই রাজুকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে ও ডান হাতের রগ কেটে দেয়।নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুনিয়া জামান বলেন, তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়েছে।নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় আহতর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। একজনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓