1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা

রাঙ্গাবালীতে চোরাই গরু সহ ৩ গরুচোর চক্রের সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী ও দশমিনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।থানা পুলিশ সূত্রে জানায়, শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাঙ্গাবালী থানা পুলিশের একটি টিম রাঙ্গাবালী ও দশমিনা এলাকায় অভিযান পরিচালনা করেন।এসময় দশমিনা উপজেলার চর ঢনঢনিয়া থেকে ৪ টি গরু উদ্ধার সহ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।রবিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ এলাকার মৃত আনোয়ার চৌকিদারের ছেলে মোঃ মিজানুর রহমান (দানেশ চৌকিদার) (৩০), দশমিনা উপজেলার চর ঢনঢনিয়া এলাকার মোঃ জয়নাল হাওলাদারের ছেলে মোঃ শাহাবাজ হাওলাদার (২৮) এবং একই এলাকার মৃত আঃ মজিদ মৃধার ছেলে মোঃ ইসলাম (২০)।রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন বলেন, আসামিদের রোববার দুপুরে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।তিনি আরো বলেন চোরচক্রের অন্যান্য সদস্য গ্রেফতারসহ চোরাই গরু-মহিষ উদ্ধার অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓