1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

মুন্সীগঞ্জে জমির বিরোধে প্রতিপক্ষের হামলা, নিহত- ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা-মারধোরে মোহাম্মদ উজ্জ্বল(৪২)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে শহরের মাঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত ডিস ব্যবসায়ী হুমায়ূন হোসেন ও তাঁর ভাই মোহাম্মদ সোহেলকে আটক করেছে পুলিশ।নিহত উজ্জ্বল ওই এলাকার শাহজাহান মোল্লার ছেলে এবং মুন্সীগঞ্জ পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে কাজ করতেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পাশের দক্ষিণ কোটগাঁও এলাকার ডিস ব্যবসায়ী হুমায়ুন হোসেন ও তাঁর ছোট ভাই সোহেলের নেতৃত্বে ১০-১২ জন মিলে উজ্জ্বলের মাঠাপাড়ার বসত বাড়িতে হামলা চালায়।এ সময় হুমায়ুন,সোহেল ও তাঁদের লোকজন উজ্জ্বলকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উজ্জ্বলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.ফেরদৌস হাসান বলেন,হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।নিহতের শরীরে গুরুতর আঘাতের কোনো চিহ্ন নেই।মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আমিনুল ইসলাম বলেন,এ ঘটনার মূলহোতা দুই ভাই হুমায়ূন ও সোহেলকে আটক করা হয়েছে।ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓