1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

দেশ রূপান্তরের নকলা সংবাদদাতার কারাদন্ডের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা সফিউজ্জামান রানা’কে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে ও সাংবাদিকের মুক্তির দাবীতে সোমবার দুপুরে মুন্সীগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কে দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত আধ-ঘন্টার মানববন্ধন করে। মানববন্ধন শেষে প্রেসক্লাবের চারণ সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সমাবেশে মিলিত হয়।মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছিরউদ্দিন জুয়েলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সহ-সভাপতি গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল,সচেতন নাগরিক কমিটি সনাকের সদস্য পলাশ কুমার দে, মাইটিভির প্রতিনিধি শেখ মো: রতন,দৈনিক আমাদের সময় প্রতিনিধি নাদিম হোসাইন,এনটিভির প্রতিনিধি মঈনউদ্দিন সুমন, বাংলাদেশ বেতারের প্রতিনিধি নজরুল হাসান ছোটন,দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ফয়সাল হোসেন, দৈনিক আমার বাঙলা প্রতিনিধি মো: নাজির হোসেন,যমুনা টিভির প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব।আরও উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার গজারিয়া উপজেলা প্রতিনিধি সাঈদ আরফান,ফটো সাংবাদিক আমির হোসেন,সৌরভ চন্দ্র দাস প্রমুখ।এ সময় সাংবাদিকগণ নকলা উপজেলা সংবাদদাতা’কে নিঃশর্ত মুক্তি এবং এ ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের শাস্তির আওতায় আনার দাবী জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓