1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে দুই ইটের পাজায় অভিযান, বিশ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে গড়ে ওঠা দুই ইট পাজার মালিককে বিশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।বুধবার (২০ মার্চ) দুপরে উপজেলার কাঠালিয়া ও গোসনতারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, বুধবার দুপুরের দিকে উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার সদর ইউনিয়নের কাঠালিয়া ও গোসনতারা গ্রামে বে-আইনীভাবে ইটের পাজা তৈরি করে তা পোড়ানো হচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন ভঙ্গ করে ইটের পাজা তৈরি ও পোড়ানোর অপরাধে কাঠালিয়া গ্রামের মোঃ জাকির হোসেন ও গোসনতারা গ্রামের মোঃ মহিউদ্দিন সরদারেরকে প্রত্যেককে দশ হাজার টাকা করে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।এরপর ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে পানি দিয়ে ইটের পাজা বিনষ্ট করে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা জানান, অবৈধ ইট পাজা তৈরি ও পোড়ানোর অভিযোগে দুই ব্যক্তিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এবং পানি দিয়ে ইটের দুইটি পাজা বিনষ্ট করে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা আগামীতেও চলমান থাকবে।অভিযান পরিচালনার সময় ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓