1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

কাউখালীতে পচা ও রং মেশানো মাছ বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে সাপ্তাহিক হাটের দিন মাছ বাজারে পঁচা ও রং মেশানো সামুদ্রিক মাছ বিক্রি করার অভিযোগে ৪ ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২২ মার্চ) সকালে পবিত্র মাহেরমজান উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বাজার মনিটরিং কার্যক্রমের সময় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বাজারে সাপ্তাহিক হাটের দিন মাছ বাজারে অভিযান পরিচালনা করেন।এ সময় ভ্রাম্যমাণ আদালত পঁচা ও মানবদেহের ক্ষতিকারক রং মেশানো সামুদ্রিক মাছ বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোঃ ইলিয়াসকে এক হাজার টাকা, মোঃ শহিদকে দুই হাজার টাকা, মোঃ রাজিমকে দুই হাজার টাকা ও মোঃ ফরিদকে দুই হাজার টাকা করে ৪ মাছ ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেন।এসময় ভ্রাম্যমাণ আদালত একশত কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক পঁচা ও রং মেশানো মাছ জব্দ করে তা নষ্ট করে দেন। এসময় ভ্রাম্যমাণ আদালত প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো সহ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রি না করার নির্দেশনা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓