1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

কাউখালীতে স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দীন মহারাজ।উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট একে.এম আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হুমাউন কবির প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার প্রভাতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।পরে সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। পরে সরকারি গান্ডতা ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, চিত্রাঙ্গণ, রচনা প্রতিযোগীতা, দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓