1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৫২৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে রিফাত (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য শরাফ উদ্দিন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার তরফ পাছাইল গ্রামের মৃত সেনা সদস্য আজিজুল হকের ছেলে শাকিল আহমেদ রিফাত ইতি পূর্বে দু’টি বিয়ে করে। দুই স্ত্রী-ই একের পর এক তাকে রেখে চলে যায়। সম্প্রতি শ্রীপুর উপজেলার জৈনা বাজারের জনৈক ব্যাক্তির মেয়ের সাথে রিফাত প্রেমের সম্পর্ক গড়ে তুলে। প্রেমিকা রিফাতের পূর্বের বিয়ের ঘটনা জানতে পেরে প্রেমের সম্পর্ক ছিন্ন করে দেয়। এতে রিফাত মানসিক ভাবে ভেঙ্গে পরে বৃহস্পতিবার ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তখন পরিবারের বাঁধা মুখে আত্মহত্যা করতে পারেনি। পরে শুক্রবার দিবাগত রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে বাড়ির পাশের পুকুর পাড়ে আম গাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান জানান, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓