1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

পানিতে ডুবে ছোট ভাইয়ের মৃত্যু, মাথা ঘুরে ছাদ থেকে পড়ে বড় বোন আহত

  • প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৫৬১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে আদরের ছোট ভাই নিরব মোল্লা (১৩) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এমন সংবাদ শুনে ৩ তলা ভবণের ছাদ থেকে পড়ে বড় বোন নাজা গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার বিকেলে পৌর শহরের চন্ডিবের মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটেছে। ভাই-বোনের এমন হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয়রা জানায়,চন্ডিবের মোল্লা বাড়ির যুবদল নেতা বাছির মোল্লার একমাত্র ছেলে নিরব মোল্লা। সে স্থানীয় বøু-বার্ড কিন্ডার গার্ন্টেন স্কুলের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী। আর গুরুতর আহত বড় বোন নাজা রফিকুল ইসলাম মহিলা কলেজের দ্বাদশ পড়–য়া শিক্ষার্থী। অন্যান্য দিনের মতো আজ (সোমবার) বিকেলে নিরব মোল্লা মহল্লর কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। এক পর্যায়ে শরীরের ময়লা পরিস্কার করতে ডুবায় গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায়। পরে খবর পেয়ে অনেক খোজাখুজি করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে একমাত্র আদরের ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ৩ তলা ভবণের ছাদে থাকা বড় বোন নাজা মাথা ঘুরে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার ধর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓