1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আধুনিক প্রযুক্তি ব্যাবহারে বোরা ধানের বাম্পার ফলন!! পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ কাউখালীতে প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ কাউখালীতে মউশিক শিক্ষক-কর্মচারীদের রাজস্ব করনের দাবিতে স্মারকলিপি প্রদান পিরোজপুরে হারানো মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ ফুলপুরে দেয়াল ভেঙ্গে মোবাইল দোকানে চুরি গ্রেপ্তার আটক ২ মোবাইল উদ্ধার কাউখালীতে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গলাচিপার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ কোটি টাকা

নেছারাবাদে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৫৬২ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ ১৭) শুরু হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র মো. গোলাম কবির, সহকারি কমিশনার (ভুমি) তাপস পাল, ওসি মো. জাফর আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মো. আল আমিন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হযরত আলী হিরু প্রমুখ। টুর্নামেন্টে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নসহ মোট ১১ টি দল খেলায় অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় গুয়ারেখা ইউনিয়ন ১-০ গোলে আটঘর কুড়িয়ানা ইউনিয়নকে পরাজিত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓