1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

শেরপুর জেলার উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে বিভাগীয় কমিশনার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৪৮৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো:শফিকুর রেজা বিশ্বাস বলেছেন-ময়মনসিংহ বিভাগে আত্মহত্যা ও বিবাহ বিচ্ছেদ প্রতীয়মান। প্রতি মাসে অস্বাভাবিক মৃত্যু হয় একশ’র উপরে।১৫ থেকে ২০ জন খুনের ঘটনা ঘটছে। সমাজে নানা অস্থিরতা, অস্বস্তি, মানুষের চাহিদা ও প্রাপ্তির সমন্বয়হীনতার কারণে এগুলো হচ্ছে। তাই এই বিষয় গুলো গুরুত্বের সাথে দেখার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।সোমবার(১৯ জুন)দুপুরে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিদর্শনকালে পরিষদের সভাকক্ষে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুধিসমাজ ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।সরকারের উন্নয়ন কার্যক্রম, আইন-শৃংখলা ও তথ্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-শেরপুরের পুলিশ সুপার (নব যোগদানকৃত) মোনালিসা বেগম পিপিএম, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীন, পৌর মেয়র আবুবক্কও সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ওয়াজ কুরুনী, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেলসহ অন্যান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় শেষে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। পরে তিনি জেলা সদরে গমন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓