1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

রেললাইনে হাঁটতে গিয়ে প্রানগেল যুবকের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৫৮০ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে চিলাহাটি থেকে ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ট্রেনে ধাক্কায় সাজিদ হোসেন(২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার(৪জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে সৈয়দপুর রেলস্টেশনের ঢেলাপির বাজার এলাকার রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে।
সাজিদ হোসেন সৈয়দপুরের উত্তরা আবাসিক এলাকার চাঁন মিয়ার ছেলে। তিনি বিভিন্ন হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাকিউল আজম।তিনি বলেন,সকালে সাজিদ বাড়ির পাশের রেললাইনে হাঁটতেছিল। এসময় চিলাহাটি থেকে ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ট্রেন তার কাছে চলে আসে। কিছু বুঝার আগেই ট্রেনের ধাক্কায় তার দেহ থেকে আলাদা হয়ে যায় মাথা। সাজিদ মাঝে মাঝে হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতো। সে মানসিক সমস্যা ভুগিতেছিল।ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓