1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ

লোহাগাড়ায় তেলবাহী লরীর চাপায় শিশু নিহত

  • প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৪৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় তেলবাহী লরীর চাপায় নিগার বিশ্বাস(৬) নামে এক শিশু নিহত হয়েছে।বুধবার(৫ জুলাই)দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ রাজঘাটা এলাকায় এ ঘটনাটি ঘটে।নিহত শিশু নিগার বিশ্বাস উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুর্ব পাড়া(চুইট্যা পাড়া) এলাকার আইসক্রীম বিক্রেতা শিমুল বিশ্বাসের পুত্র।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শিমুল বিশ্বাসের ২সন্তান রয়েছে। তিনি আইসক্রীম বিক্রি করে সংসার চালায়। গত সপ্তাহখানিক পুর্বে তার নিজ বসতঘরটি ভেঙ্গে যাওয়ার কারণে আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা আবদুল গফুর প্রকাশ আতুর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। দুপুরে শিমুল বিশ্বাস কাজে চলে যান।এসময়ে তার পিছনে পিছনে নিগার বিশ্বাস রাস্তার দিকে ছুটে গিয়ে রাস্তা পারাপারের সময় কক্সবাজার অভিমুখী তেলের লরী( যাহার গাড়ি নং চট্রমেট্রো-ট-১১-০৪১৭) গাড়িটি চাপা দিলে ঘটনাস্থলে সে প্রান হারায়। ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী এবং দোহাজারী হাইওয়ে থানার এএসআই মাহবুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দোহাজারী হাইওয়ে থানার এএসআই মাহবুব হোসেন জানান,এ ঘটনায় তেলের লরী গাড়িটি জব্দ করা হয়েছে।ঘাতক চালক পলাতক রয়েছে। নিহত শিশুর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓