1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অ্যাম্বাসেডর শিক্ষকদের ভূমিকা শীর্ষক ভার্চুয়্যাল আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৮৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক অ্যাম্বাসেডর ফোরাম ঈদ পুণর্মিলনী ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অ্যাম্বাসেডর শিক্ষকদের ভূমিকা শীর্ষক ভার্চুয়্যাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার(৯ জুলাই)রাত নয়টায়
অনুষ্ঠিত ভার্চুয়্যাল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইন আইসিটি ডিভিশনের প্রকল্প পরিচালক,মোহাম্মদ কবীর হোসেন, প্রধান আলোচক ছিলেন,মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক(প্রশাসন)মোঃ জাকির হোসাইন,বিশেষ অতিথি ছিলেন,প্রোগ্রাম এন্ড পার্টনারশীপ কো-অর্ডিনেটর, a2iআইসিটি ডিভিশন অভিজিত সাহা।প্রধান অতিথি মোহাম্মদ কবীর হোসেন তার আলোচনায় মাদ্রাসার আইসিটি ফর ইর শিক্ষক অ্যাম্বাসেডরগন স্মার্ট বাংলাদেশ গড়তে নিজ নিজ মাদ্রাসায় তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।প্রধান আলোচক জনাব মোঃ জাকির হোসাইন বলেন,মাদ্রাসা শিক্ষার উন্নয়নে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। মাদ্রাসা শিক্ষকদের ইতোপূর্বে কর্তনকৃত ইনক্রিমেন্ট যোগ হয়েছে। ইবতেদায়ি উপবৃত্তি চালু হচ্ছে,মাদ্রাসা প্রভাষকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা ও ৮ম গ্রেডকে অটোমেশন করা হচ্ছে।চট্রগ্রামের বখতিয়ারপাড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়্যাল আলোচনা সভায় বিভিন্ন পর্বে আলোচনা করেন,নারায়ণহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ.ও. ম. ফারুক হোসাইন,চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো:লেলিন হোসেন, কাউখালীর নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফাসসীর মো:নাসরুল্লাহ,নরসিংদীর জামেয়া কাসেমিয়া আলিয়া মাদ্রাসা সিনিয়র শিক্ষক মো:মনির হোসেন, নওগাঁর পাতারী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি)মো:আব্দুল আলিম,কিশোরগঞ্জের চিলাকাড়া রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো:নাজমুল হক প্রমুখ।সভায় দেশের আইসিটি ফর ই-র শতাধিক মাদ্রাসা শিক্ষক অ্যাম্বাসেডরগন ভার্চুয়াল এ প্রোগ্রামে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓