1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলপুরের রহিমগঞ্জ ইউনিয়নে পাকা রাস্তা ও স্বাস্থ্য উপকেন্দ্রের নতুন ভবন উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৪৮৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে বৃহস্পতিবার(২০ জুলাই) ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগ আয়োজিত জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, উপজেলার নির্বাহী কর্মকর্তা এম.সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, তারাকান্দা থানার অফিসার ইন চার্জ মোঃ আবুল খায়ের সোহেল, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির, গ্রামাউস এর নির্বাহী পরিচালক ও সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল খালেক,পৌর মেয়র বাবু শশধর সেন, ইউপি চেয়ারম্যান একরামুল হোসেন চৌধুরী পান্না,রহিমগঞ্জ ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক ছাত্রলীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, ছাত্র লীগের সভাপতি ইরশাদ হোসাইন লিমন ও সাধারন সম্পাদক তানিম আহমেদ শাওন প্রমুখ। এসময় মন্ত্রী দেড় কিঃমিঃ পাকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও ইউনিয়ন এর স্বাস্থ্য উপকেন্দ্র নতুন ভবন উদ্ভোধন করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓