1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগামীর শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে প্রধানমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন…এসএম শাহজাদা (এমপি)

  • প্রকাশিত: শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৪২১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১ শত ৯৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়ে, শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ অডিটরিয়াম হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির ব্যবস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১৩ পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা এমপি। আগামী বাংলাদেশকে, জাতির জনকের সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, বিশেষ করে প্রাথমিক স্তরে শিক্ষার অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার গুণগত মানোন্নয়নের পদক্ষেপ সহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন অবকাঠামো বাস্তবায়ন করছে, তা আজ দৃশ্যমান। এছাড়া স্কুলের পরিবেশ, শিশুদের ফুডিং সহ বিনামূল্যে বই দিয়ে যে উদাহরণ রেখে গেছেন তা বিরল দৃষ্টান্ত। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল রকম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং উন্নয়নের অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে শরীক হওয়ার আহবান জানান তিনি। শনিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শাহিন সাহ, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মুজিবর রহমান, সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু, প্রবীন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শাহ আলম, কাওসার তালুকদার প্রমুখ। সার্বিক সঞ্চালনা ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত থাকেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন,দ্বিপশিখা জয়ান্তী,গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজামউদ্দিন, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত সহ আগত শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের কর্মীরা অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓