1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

জামালপুরে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৫৫১ বার পড়া হয়েছে

জামালপুরে ডোবায় জমে থাকা পানিতে ডুবে সাত বছর বয়সী দুই শিশু মারা গেছে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন। সোমবার (২৪ জুলাই) দুপুরে সদরের ভেলা পিংগলহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শুকরিয়া ভেলা পিংগলহাটি গ্রামের সাদ্দাম হোসেনের কন্যা এবং আতিয়া এরশাদ হোসেনের কন্যা। পারিববারিক সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশে ইটভাটার ডোবার পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায় দুই শিশু। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। দুই শিশু স্থানীয় নুর এ মদিনা কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।

,জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓