1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গৌরনদীতে ইলিশ পরিবহন উল্টে ডোবায়, আহত-২০

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৪৭৬ বার পড়া হয়েছে

দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ইলিশ পরিবহনের একটি যাত্রিবাহী বাস উল্টে ডোবায় পড়ে গেছে। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। গুরুত্বর আহত এক শিশুকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার(২৫ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালগামী বেপরোয়াগতির ইলিশ পরিবহনের বাসের সাথে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইলিশ পরিবহনের এসি বাস উল্টে ডোবায় এবং শ্যামলী বাস মহাসড়কের পাশে খাদেয় পড়ে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ডোবায় পড়ে যাওয়া ইলিশ পরিবহনের মধ্যে আটকে পড়া নারী ও শিশু সহ গুরুত্বর ১৭জন উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, চালক ও সুপারভাইজার পলাতক থাকায় দূর্ঘটনা কবলিত বাসটিতে কতজন যাত্রী ছিলো তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বাসটি ডোবা থেকে উত্তোলনের জন্য চেষ্টা চলছে। ডোবা থেকে উঠানোর পর পূনরায় তল্লাশি চালিয়ে উদ্ধার অভিযান সমাপ্ত করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓