1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুরে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান সংর্ঘষে ২ জন নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৪২৪ বার পড়া হয়েছে

গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে ২ জন নিহত হয়েছেন এবং আহত হন আর ৮ জন। শুক্রবার সকালে মাইক্রোবাস দুর্ঘটনা ঘটে। কোনাবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম জানান, শুক্রবার (৪ আগস্ট) একটি হায়েস মাইক্রোবাস করে চালকসহ কয়েকজন বন্ধু কাশিমপুর থেকে নিকলির উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের বহনকারী মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাইনবোর্ড বাইমাইল এলাকায় পৌঁছালে গাড়ির চাকা ফেটে যায়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দাঁড়ানো কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। জানা যায় যে মাইক্রোবাসে চালকসহ ১০ জন ছিলেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। এ সময় আহতদের মধ্যে ২ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓