1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

কুষ্টিয়ায় সনাতন ধর্ম ছেড়ে একই পরিবারের ৭ সদস্যের ইসলাম ধর্মগ্রহণ

  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৪৪৯ বার পড়া হয়েছে

সনাতন ধর্ম ছেড়ে কুষ্টিয়ার দৌলতপুরে একই পরিবারের সাত সদস্য সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা হলেন দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাজুডাঙ্গা গ্রামের বাসিন্দা। উপজেলার বাজুডাঙ্গা গ্রামের কানু চন্দ্র দাস, তার ছেলে নবকুমার দাস তাদের স্ত্রী সন্তানদের নিয়ে একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সোমবার (৭ আগষ্ট) দুপুরে তারা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ কুষ্টিয়ায় উপস্থিত হয়ে পরিবারের সকলে এফিডেফিটের মাধ্যমে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণপুর্বক কানু চন্দ্র দাস থেকে মোঃ আব্দুর রহমান, নব কুমার দাস থেকে মোঃ ইব্রাহিম নাম ধারণ করেন। পরিবারের অন্য সদস্যরাও একই সাথে তাদের নাম পরিবর্তন করেন। সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী মোঃ ইব্রাহিম জানান, দু-বছর আগে আমার ছোট ভাই প্রেম কুমার দাস ইসলাম ধর্ম গ্রহন করে। বর্তমানে তার নাম আব্দুল্লাহ আল সাইফ। সে পলিটেকনিক ইন্সটিটিউটে ডিপ্লোপমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবার সে মাদ্রাসায় লেখাপড়া করছে। তার আচার আচরণ, ও ধর্মীয় রীতিনীতি পালন দেখে আমরা মুগ্ধ হই। এবং আমরা স্ব-প্রণোদিত হয়ে পরিবারের সকলে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করি। এ ঘটনায় বাজুডাঙ্গা গ্রামের মুসলিম অধিবাসীরা আনন্দিত এবং স্বাগত জানিয়েছে পরিবারটিকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓