1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

পাহাড়ধসে সাজেকে আটকা পরেছে দেড়শতাধিক পর্যটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৪৮ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা ৬ দিনের ভারী বৃষ্টিতে বাঘাইহাট সাজেক সড়কের নিঁচু অঞ্চল বাঘাইহাট বাজার ও মাচালং সেতু প্লাবিত হয়েছে। ফলে যানচলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পরেছে দেড় শতাধিক পর্যটক। এছাড়াও মারিশ্যা দিঘীনালা সড়কের বলপেইয়া আদাম এলাকায় পাহাড় ধসে উপজেলা সদরের সাথেও যানচলাচল বন্ধ রয়েছে। সড়কের মাটি সরাতে কাজ করছে বাঘাইছড়ি থানা পুলিশের একটি উদ্ধারকারী টীম ও যুব রেডক্রিসেন্ট সদস্যদের একটি টীম। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাঘাইছড়ির অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে ফসল ও মাছের খামারিদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় সহস্রাধিক পাহাড়ি বাঙালি পরিবার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ৪৬টি আশ্রয়কেন্দ্র। এরইমধ্যে অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আশ্রয়কেন্দ্র গুলোতে খাবারের ব্যবস্থা করেছি। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার পর্যটক আটকা পরার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓