1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ভারসাম্যহীন রিক্তার নবজাতককে কোলে তুলে নিলেন ইউএনও রফিকুল হক, দিলেন উপহার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক মানসিক ভারসাম্যহীন (পাগলি) সন্তান প্রসব করেন। তবে নবজাতকের বাবার পরিচয় পাওয়া যায়নি। এই খবর পেয়ে ওই নবজাতককে দেখতে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল হক।সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপহারসামগ্রী নিয়ে ইউএনও ওই পাগলির বাড়িতে গিয়ে নবজাতককে পরম মমতায় কোলে তুলে নেন। একইসঙ্গে নবজাতক ও প্রসূতি মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়,উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের হারুন শেখের মানসিক ভারসাম্যহীন মেয়ে রিক্তা এক সপ্তাহ আগে এক ফুটফুটে সন্তান প্রসব করেন। রিক্তা বর্তমানে একমাত্র ফুপু রিনা বেগমের আশ্রয়ে রয়েছেন। এমন খবর পেয়ে ইউএনও রফিকুল হক ওই বাড়িতে ছুটে যান।এসময় প্রশাসনের পক্ষ থেকে তিনি ২০ কেজি চাল, ফলমূল, সদ্যজাত সন্তানের জন্য নতুন পোশাক উপহার হিসেবে দেন। পরে মা ও নবজাতকের সুচিকিৎসার জন্য আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রিক্তা ছাড়াও তার বাবা-মা ও এক ভাই মানসিক ভারসাম্যহীন। তার মা মানসিক ভারসাম্যহীনতা হারিয়ে অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানা যায়। আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবিদ হোসেন বলেন, রিক্তা সাধারণভাবেই সন্তান প্রসব করেছেন। ইউএনওর নির্দেশে আমরা তার যথাযথ চিকিৎসাসেবা দিচ্ছি। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে। এ বিষয়ে ইউএনও রফিকুল হক বলেন, মানসিক ভারসাম্যহীন এক মা সন্তান প্রসব করেছেন শুনে তাকে দেখতে তার বাড়িতে যাই। এসময় শিশুটিকে দেখে তাকে কোলে তুলে নেই।তাদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা করা হয়েছে। শিশুটির মা একটু অসুস্থ হলেও শিশুটি সুস্থ আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓