1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

তারাকান্দায় হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার -৩

  • প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলার রহস্য উদঘাটনসহ হত্যাকান্ডে জড়িত তিন জন আসামিকে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) তারাকান্দার থানা’র সহকারি পুলিশ সুপার ফুলপুর সার্কেল আতাহার হোসেন তালুকদার ও তারাকান্দা থানার অফিসার ইন চার্জ মোঃ আবুল খায়ের সোহেল এ প্রেস ব্রিফিং করে এইসব তথ্য জানান। জানা যায় উপজেলার নলদীঘি গ্রামের লাল মিয়া খান (৫০)কে ২৯ আগষ্ট রাত আনুমানিক ১০.০০ দিকে ওই গ্রামের জৈনক কাশেম মিয়ার চা দোকানে চা খেয়ে মধ্য পাড়ার দিকে চলে গিয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন লাল মিয়া’কে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তারাকান্দা থানায় সাধারণ ডায়েরি করে, যার নাম্বার-১৪৩৬ পরে বিষয়টি আমলে নিয়ে সহকারী পুলিশ সুপার ফুলপুর সার্কেল ও তারাকান্দা থানার অফিসার ইনচার্জ একটি চৌকস টিম কাজ শুরু করে। উক্ত মামলার তদন্ত অর্পণ করা হয়, এস আই (নি:) মো: রায়হানুর রহমান। গত ৩১ আগষ্ট দুপুরে অজ্ঞাতনামা আসামি ফোন করে, লাল মিয়া’কে অপহরণ করা হয়েছে তার মুক্তিপণ হিসেবে দাবি করেন ৩০ লক্ষ টাকা দিতে হবে। পরে ১ সেপ্টেম্বর সকালে মুজিবুর রহমান’র ফিশারি পুকুরে লাল মিয়ার লাশ পাওয়া যায়, খবর পেয়ে তাৎক্ষণিক তারাকান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে। এর পূর্বেই উল্লেখিত ঘটনাকে কেন্দ্র করে পুলিশ অভিযান চালিয়ে, তিনজনকে গ্রেফতার করে, তারা হলেন, সোহেল মিয়া (৩৫) পিতা শাহজাহান, শাহিন মিয়া (৪৫) পিতা আব্দুল জব্বার খান, আব্দুল বারেক (৪০) পিতা আলী আকবর। এ ব্যাপারে মৃত লাল মিয়া খানের ছেলে, রাসেল মিয়া তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করে মামলা নং -০২। ধারা ৩৬৪/৩৮৫/৩০২/২০১/৩৪ রজু হয়। এ বিষয়ে জানতে চাইলে ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তারাকান্দা থানায় অপহরণ ও হত্যা করে লাশ গুম করার ঘটনায় মামলায় জড়িত আসামিদেরকে বিজ্ঞ আদালতে পেরনে প্রক্রিয়া চলছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓