1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

রাজাপুরে জামিনে বের হয়ে বাদীকে হত্যার হুমকি ও চাঁদা দাবী’র অভিযোগ সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৮ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া এলাকায় জামিনে বের হয়ে মামলার বাদীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ফারুক চৌকিদার নামে এক আসামীর বিরুদ্ধে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজাপুর প্রেস ক্লাবে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন মামলার বাদী কামরুজ্জামান খান। এ সময় তিনি বলেন, উপজেলার পশ্চিম বড়ইয়া এলাকার মৃত আব্দুস সত্তার চৌকিদার ছেলে ফারুক চৌকিদার গত ২০১৫ সালের ডিসেম্বর মাসের ১৫ তারিখ বাদীর বাবা মাস্টার শাহজাহান খাঁনকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত করে। এ ঘটনায় কামরুজ্জামান বাদী হয়ে রাজাপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এ মামলায় ফারুক চৌাকিদার দীর্ঘদিন কারাবরণ করেন। এরপর তিনি জামিনে বের হয়ে বাদীর কাছে মামলার খরচ হওয়া টাকা দাবী করে। আর টাকা না দিলে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। সংবাদ সম্মেলনে কামরুজ্জামান আরও জানান, ফারুক চৌকিদার দীর্ঘদিন যাবৎ তাদের পরিবারকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। এমনকি গত ৩ সেপ্টেম্বর ফারুক চৌকিদার আমাদের রোপনকৃত ধানের বীজ উপড়ে ফেলে। কামরুজ্জামান আরও বলেন, ফারুক চৌকিদারের এহেন কর্মকান্ড রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পুলক চন্দ্র রায়কে জানাতে গেলে তিনি উল্টো কামরুজ্জামানের উপড় ক্ষিপ্ত হয়ে ওসির রুম থেকে তাকে বের করে দেন এবং গালমন্দ করেন।
বর্তমানে কামরুজ্জামান ফারুক চৌকিদারের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেরান। এ অবস্থায় মামলার বাদী প্রসাশনের উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ সংশ্লিস্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓