1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বরিশালে দুই শিশুর দুই ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৮ বার পড়া হয়েছে

ধর্ষনের ১০ ও ১১ বছর পর দুই ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের আদালত। পাশাপাশি দুই দণ্ডিতকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন রায় দেন বলে জানিয়েছেন বিশেষ পিপি এ্যাড. ফয়েজুল হক ফয়েজ। রায় ঘোষনার সময় দুই দণ্ডিত এজলাসে উপস্থিত ছিলো বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির। দণ্ডিতরা হলো-বরিশালের আগৈলঝাড়া উপজেলার আহতী বাটরা গ্রামের সুবীর হালদারের ছেলে রজত হালদার (৩৬) ও উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের মৃত আরজ আলী বালীর ছেলে আবুল হোসেন বালী (৪৫)। পৃথক দুই মামলার বরাতে বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির জানান, ২০১২ সালের ৫ জুন আহতী বাটরা গ্রামের বাড়ীর পাশের ধানক্ষেতে গরু তাড়াতে যায় ১১ বছর বয়সী শিশু কন্যা। ক্ষেতের পাশে থাকা রজত শিশু কন্যার মুখ চেপে ধরে পাশের পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশু কন্যাকে ধর্ষন করে রজত। শিশুকন্যার চিৎকারে তিন সহপাঠি শিশু কন্যার একজনের বাবা এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় শিশু কন্যা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করে। থানার এসআই ইদ্রিস আলী ২০১২ সালের ৪ অগাষ্ট রজতকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেয়। বিচারক ৭ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন। অপরদিকে ২০১৩ সালের ৯ এপ্রিল উজিরপুরের ৯ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে খাবারের প্রলোভন দিয়ে দোকানের পিছনে নেয় দণ্ডিত দোকানী আবুল হোসেন বালী। পরে সেখানে তাকে ধর্ষন করে। এ সময় এক ক্রেতা এসে দোকানী আবুলকে না পেয়ে পিছনে উকি দিয়ে শিশুকে ধর্ষন করতে দেখে মাদ্রাসায় গিয়ে জানিয়ে দেয়। পরে মাদ্রাসার শিক্ষকরা গিয়ে শিশুকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করে। উজিরপুর মডেল থানার এসআই হুমাউন কবির একই বছরের ২৩ জুন আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ৪ জনের স্বাক্ষ্য নিয়ে রায় ঘোষনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓