1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

গজারিয়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির টহল

  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৩৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে টহল দিচ্ছে বিজিবি।পঞ্চম দফা অবরোধের ৪৮ ঘন্টা ঘোষণা অনুযায়ী, বুধবার (১৫ নভেম্বর) ভোর ছয়টা থেকে শুরু হয়ে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত চলবে বিএনপি জামায়াতের এই ৪৮ ঘন্টার অবরোধ।গজারিয়া উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি,এম রাশেদুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহল দল মহাসড়ক ছাড়াও উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়েছে।এসময় অবরোধ ঘোষণার কারণে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান নির্ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ গজারিয়ায় সব ধরনের যোগাযোগ ও জানমালের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।কোথাও কেউ নাশকতা করতে চাইলে তাদের প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারাও।বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাঠে রয়েছে র‌্যাব-১১ এর টহল দল। জেলা উপজেলা মহাসড়কজুড়ে তাদের টহল কার্যক্রম চালাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓