1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত

রাষ্ট্রপতিকে তফসিল পেছানোর আহ্বান রওশন এরশাদের

  • প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল পিছিয়ে সব রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বানের প্রস্তাবনা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।রোববার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান তিনি। সেখানে এই প্রস্তাবনা রাখেন।তার সঙ্গে বঙ্গভবনে যান বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য রাহগির আল মাহি এরশাদ সাদ ও অধ্যক্ষ রওশন আরা মান্নান।এ সময় তাদের সঙ্গে রওশন এরশাদের মুখপাত্র কাজী মো. মামুনুর রশীদও ছিলেন।রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে রওশন এরশাদ বলেন, ‘আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল।তপশিল ঘোষণাকে স্বাগত জানাই। তবে ঘোষিত তপশিলের সময় যথেষ্ট নয়। সময় কিছুটা বাড়ানো প্রয়োজন। ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। ওইদিন আয়কর রিটার্নেরও শেষ দিন।তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সমস্যা হবে। এ কারণেও তপশিল পিছিয়ে দেয়া প্রয়োজন।’তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি, আপনি রাষ্ট্রের অভিভাবক। সেই বিবেচনাতে আপনি সকল রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বান জানাতে পারেন।’এ সময় সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন বিরোধীদলীয় নেতা।তিনি বলেন, ‘নইলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে।জাতীয় পার্টিকে একটি নির্বাচনমুখী দল হিসেবে উল্লেখ করেন তিনি বলেন, ‘আমরা নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছি। জাতীয় পার্টি একান্তভাবে আশা করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।এ ব্যাপারে আপনার সহযোগিতা আমরা একান্তভাবে প্রত্যাশা করি।’এর আগে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।সেদিন সাক্ষাতের আগে তিনি মার্কিন রাষ্ট্রদূতের কাছ থেকে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া চিঠি পেয়েছিলেন। ( সংবাদটি দৈনিক শিক্ষা ডটকম থেকে সংগৃহীত)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓