1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেরি থেকে নদীতে প্রাইভেট কার গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

লুঙ্গি কিনে টাকা না দেয়ায় ২ বছরের কারাদণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে লুঙ্গি কিনে টাকা পরিশোধ না করে প্রতারণার দায়ে একজনকে দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালত।তার নাম আমজাদ হোসেন কিরণ (৪৪)।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা বেগম বলেন, ২০২২ সালের জুন মাসে একটি লুঙ্গি কোম্পানির কাছে থেকে প্রথমে ফেসবুকের মাধ্যমে কিছু নমুনা অর্ডার করেন আমজাদ হোসেন কিরণ।পরে সেগুলোর টাকাও পরিশোধ করে বিকাশের মাধ্যমে।এরপর আবার ৩ লাখ ৩২ হাজার ২৮০ টাকার লুঙ্গি ফেসবুকের মাধ্যমে অর্ডার করেন।পরে মাল পাওয়ার পর থেকেই তিনি তার ফোন নম্বর ও ফেসবুকে যোগাযোগ বন্ধ করে দেন।এই ঘটনার পর থেকেই জুলাই মাসের ২৪ তারিখ বুলবুল হোসেন বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করে।এই মামলার রায় গতকাল ঘোষণা করে আদালত।*সংবাদটি দৈনিক শিক্ষা ডটকম থেকে সংগৃহীত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓