1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী ও শ্বশুর আটক

  • প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও গ্রামের পশ্চিম পাড়া এলাকায় স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী সায়লা বেগম ও শ্বশুর মনির হোসেনকে আটক করেছে পুলিশ।নিহত ব্যক্তির নাম সুজন দেওয়ান।তিনি রঙ মিস্ত্রির পেশায় নিয়োজিত ছিলেন।নিহতের বোন আকলিমা বেগম জানান,পরকীয়া প্রেম নিয়ে দীর্ঘদিন যাবত সুজনের সাথে তার স্ত্রীর ঝগড়া চলছিল। এ ঘটনায় একাধিকবার পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছিল।কিন্তু প্রতিদিন এ বিষয়ে সন্তানদের সামনেই ঝগড়ায় জড়িয়ে পড়তেন সুজন-সায়লা দম্পতি।জানা যায়,শনিবার (২৫ নভেম্বর) সকালে পশ্চিম পাড়া এলাকা থেকে সুজনের বোন আকলিমার কাছে ফোন আসে তার ভাই সুজন অসুস্থ।আকলিমা ভাইয়ের বাড়িতে গিয়ে দেখতে পায় সুজন মারা গেছে।সুজনের ভাড়া বাড়ি থেকে মরদেহ বোন আকলিমার বাড়িতে নেওয়ার অনুরোধ করেন সুজনের স্ত্রী ও শ্বশুর।এরপর সুজনের মরদেহ নিয়ে তার বোন শহরের ইদ্রাকপুরে চলে আসেন।পরে দাফনের জন্য প্রস্তুতি নিলে সুজনের গলায় এবং পিঠে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায়।বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয় স্বজনরা।এ ঘটনায় নিহত সুজনের স্ত্রী সায়লা ও শ্বশুর মনির হোসেনকে আটক করেছে পুলিশ।তবে তারা হত্যার ঘটনা অস্বীকার করেছেন।সারা রাত মদ পান করে সুজন নিজে আত্মহত্যা করেছেন বলে দাবি তাদের।এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল ইসলাম জানান,মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓