1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বলেশ্ব ঘাটের শহীদ স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।সাথে সাথে শহরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গুলোতে ও সড়কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এর পরে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মো: শরিফুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হেপী।এসময় জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজ, সড়ক বিভাগ, এলজিইডি, গণপূর্ত বিভাগ সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান।পরে জেলা স্টেডিয়াম মাঠে পুলিশ বাহিনী, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারিরীক কসরত প্রদর্শন করেন।এরপর সেখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।এ ছাড়াও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা কর্মসূচী গ্রহন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓