1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

গজারিয়ায় ফ্রি চক্ষু চিকিৎসা পেল প্রায় দেড় হাজার রোগী

  • প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা গজারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন প্রায় দেড় হাজার মানুষ গজারিয়া উপজেলার গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে এ চক্ষু সেবা দেয়া হয়।আল বাশার ফাউন্ডেশনের পরিচালনা এবং মেঠোপথে গজারিয়া ৮৯ ফাউন্ডেশনের আয়োজনে এই চক্ষু ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ ও চশমা দেয়া হয়।এছাড়া চোখে ছানি পড়া প্রায় পাঁচ শত রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল।এ সময় উপস্থিত ছিল মেঠো পথে-৮৯ ফাউন্ডেশনের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ আরো অনেকে।গোসাইরচর গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা ষাটোর্ধ্ব এক নারী বলেন- চোখে ঝাপসা দেখি।চলাফেরা করতে আমার অনেক সমস্যা হয়।আমার এই সমস্যা অনেকদিন ধরে। ডাক্তারে দেখাইছি, ডাক্তার কইছে ছানি অপারেশন লাগব।তারা বিনামূল্যা অপারেশন করাইয়া দিব।আল্লাহ দিলে অপারেশনের পর চোখে দেখতে পারমু।বিনামূল্যে চিকিৎসা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় দুই হাজার চোখের রোগী। এ বিষয়ে মেঠোপথে গজারিয়া ৮৯ ফাউন্ডেশনের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, মেঠোপথে গজারিয়া-৮৯ ফাউন্ডেশন এটি গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের এসএসসি-৮৯ ব্যাচের একটি সংগঠন।সংগঠনটি এখন একটি ফাউন্ডেশন আকারে পরিণত হয়েছে। এই ফাউন্ডেশনের ব্যানারে আমরা নানা রকম মানবিক এবং সামাজিক কার্যক্রমগুলো করে যাচ্ছি।তারই ধারাবাহিকতায় আজ ২য় ক্যাম্পিংয়ে দিনব্যাপী গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে বিনামূল্যে প্রায় দেড় হাজার চক্ষু রোগীকে সেবা দেয়া হয়েছে। ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারদের টিম চিকিৎসাসেবা দিয়েছেন।আমরা প্রতি বছর চেষ্টা করি সমাজের অবহেলিত ও সুবিধবঞ্চিত মানুষদের বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা দিতে।আশা করছি, ভবিষ্যতে এ ধরনের ক্যাম্প আরো আয়োজন করতে পারব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓