1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জাহাঙ্গীর হত্যাকান্ডের প্রধান আসামী সিরাজ গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক পিরোজপুর :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চায়েত নিহতের ঘটনায় প্রধান আসামী সিরাজ ফরাজিকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৫ জানুয়ারী) ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম। আসামী সিরাজ ফরাজি উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের বাসিন্দা।শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নে বৃহস্পতিবার জমাজমি ও বংশগত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চায়েত নামে এক ব্যক্তি আহত হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।নিহতের স্ত্রী বুলু বেগম বাদী হয়ে ৭ জনকে নামীয় এবং আরো ৪/৫জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন।পুলিশের টিম অভিযান চালিয়ে শুক্রবার ভোর রাতে হত্যা ঘটনার প্রধান আসামী সিরাজ ফরাজিকে গ্রেফতার করেছে।এটি কোন রাজনৈতিক হত্যাকান্ড নয়, এটি একটি বংশ পরিক্রমার এবং পারিবারিক বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে।এটা বাজারের জমি নিয়ে বিরোধের জেরের ঘটনা।তবে নিহত জাহাঙ্গীর পঞ্চায়েত এর পরিবারের দাবী, জাতীয় সংসদ নির্বাচনে কলারছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শামীম শাহনেওয়াজ এর কর্মী ছিল জাহাঙ্গীর।উল্লেখ্য, গত ৩ জানুয়ারী বিকেলে জাহাঙ্গীর পঞ্চায়েত তার প্রতিপক্ষ ফরাজি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়ে পূর্ব শত্রুতার জেরে প্রধান অভিযুক্ত সিরাজ ফরাজি তাকে পিটিয়ে আহত করে।পরে ঢাকায় তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓