1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে প্রাণ গেল দুই কিশোরের ফেরি থেকে নদীতে প্রাইভেট কার গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নতুন মন্ত্রী পরিষদে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল ঢাকা বিভাগ

  • প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ৩৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।এর মধ্যে ঢাকা বিভাগ পেয়েছে সবচেয়ে বেশি মন্ত্রী ও প্রতিমন্ত্রী।এ বিভাগে ৯ জন মন্ত্রী ও ৫ জন প্রতিমন্ত্রী।মন্ত্রী ও প্রতিমন্ত্রী পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ।এ বিভাগে মন্ত্রী ৭ জন ও প্রতিমন্ত্রী ১ জন।এছাড়াও খুলনা বিভাগে মন্ত্রী ২ জন। ময়মনসিংহ বিভাগে মন্ত্রী ২ জন।বরিশাল বিভাগে প্রতিমন্ত্রী ২ জন।সিলেট বিভাগে মন্ত্রী ১ জন ও প্রতিমন্ত্রী ১ জন। রাজশাহী বিভাগে ১ জন মন্ত্রী, ১ জন প্রতিমন্ত্রী।রংপুর বিভাগ পেয়েছে ১ জন মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী।

ঢাকা বিভাগে মন্ত্রী: আ, ক, ম. মোজাম্মেল হক। (গাজীপুর-১), নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান (ঢাকা-১২), মুহাম্মদ ফারুক খান(গোপালগঞ্জ-১), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬)।প্রতিমন্ত্রী: সিমিন হোমেন রিমি (গাজীপুর-৪), নসরুল হামিদ (ঢাকা-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), রুমানা আলী (গাজীপুর-৩) ও আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)।

চট্টগ্রাম বিভাগে মন্ত্রী: ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯)।প্রতিমন্ত্রী: কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)।

খুলনা বিভাগে মন্ত্রী: নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫) ও ফরহাদ হোসেন (মেহেরপুর-১)।

ময়মনসিংহ বিভাগে মন্ত্রী: আব্দুস সালাম(ময়মনসিংহ-৯) ও মো. ফরিদুল হক খান (জামালপুর-২),

বরিশাল বিভাগে প্রতিমন্ত্রী: মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪) ও জাহিদ ফারুক (বরিশাল-৫)।

সিলেট বিভাগে মন্ত্রী: মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার -৪)।প্রতিমন্ত্রী: শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)

রাজশাহী বিভাগে মন্ত্রী: সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)।প্রতিমন্ত্রী: জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)

রংপুর বিভাগে মন্ত্রী: আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)।প্রতিমন্ত্রী: খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)।

টেকনোক্র্যাট মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও
সামন্ত লাল সেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓