1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

ঝালকাঠিতে স্ত্রীর যৌতুক মামলায় এএসআই হাসিবুল শ্রীঘরে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী পুলিশের এএসআই মো. হাসিবুল হাসান সোহেলকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।মো. হাসিবুল হাসান সোহেল পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার সরদার আ: খালেক এর ছেলে তিনি বরগুনার আমতলী থানায় এএসআই পদে কর্মরত রয়েছেন।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক এ,এইচ,এম ইমরানুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদি পক্ষের আইনজীবী মো. নাসির উদ্দিন।মামলার এজাহার সুত্রে জানাগেছে, ২০১৭ সালে প্রথম স্ত্রীর পরিচয় গোপন রেখে ঝালকাঠি সদর উপজেলার সারেঙ্গল গ্রামের তাহমিনা আক্তারকে বিয়ে করেন এএসআই মো. হাসিবুল হাসান সোহেল।হাসিবুল ও তাহমিনা দম্পতির ৫ বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে।২০২৩ সালের জুন মাসের দিকে তাহমিনা আক্তার আবার সন্তান সম্ভাবা হলে তাকে নির্যাতন শুরু করে এএসআই মো. হাসিবুল হাসান সোহেল।পরে তাহমিনা আক্তার ও তার পরিবারের কাছে যৌতুক দাবি করে পুলিশ সদস্য হাসিবুল হাসান সোহেল।নির্যাতন সহ্য করতে না পেরে এএসআই হাসিবুল হাসান সোহেলকে আসামী করে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে যৌতুক মামলা দায়ের করেন তাহমিনা আক্তার।হাসিবুল হাসান সোহেল বর্তমানে তার প্রথম স্ত্রীকে নিয়ে আমতলী বসবাস করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓