1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

রাঙাবালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

আসন্ন রমজানকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া, পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করাসহ বিভিন্ন অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। রাঙ্গাবালী উপজেলা সদর ইউনিয়নের বাহেরচর ও খালগোড়া বাজারে দু’ঘন্টা ব্যাপী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।সড়কের দু’পাশে যাবতীয় ফুটপাতের অবৈধ দোকান উঠিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে পণ্যের দাম ও মানে অনিয়ম খতিয়ে দেখে বাহেরচর বাজারের আব্বাস উদ্দিন, কাজল মাহমুদ ও খালগোড়া বাজারের ইলিয়াস,সহিদুলকে জরিমানা করা হয়।পটুয়াখালী কৃষি বিপণন কর্মকর্তা (দাঃপ্রাঃ) প্রহলাদ চন্দ্র সাহাকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।এসময় তিনি বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, মেয়াদ উত্তীর্ণ,ভেজাল খাবার ও মজুদ রাখা সহ সকল প্রকার অসাধু ব্যবসায়ীদের প্রতি আমাদের ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓