1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জে ফৌজদারী মামলা দ্রুত নিস্পত্তির লক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

  • প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে ফৌজদারী মামলা দ্রুত নিস্পত্তির লক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স হয়েছে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কনফারেন্স রুমে এ পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স করা হয়।চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান।সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান ও রহিমা আক্তারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম,সিনিয়র সহকারী জজ মোহাম্মদ মওদুদ আহমেদ, মো:তরিকুল ইসলাম,শেখ মফিজুল ইসলাম,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ, মানিক দাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমীন আক্তার, শহিদুল ইসলাম পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক,নৌ-পুলিশের প্রধান মিনা মাহমুদা,সি.আইডি প্রধান,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান (ক্রাইম অ্যান্ড অপস্)।আরও উপস্থিত ছিলেন,আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন(পিপি), সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধা,সিভিল সার্জনের প্রতিনিধি ডা: শৈবাল বসাক,কোট পুলিশের পরিদর্শক মো:জামাল উদ্দিন সহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তন্তকারী কর্মকর্তাগণ।বিষয়টি নিশ্চিত করে মো:জামাল উদ্দিন বলেন,ফৌজদারী মামলা দ্রুত নিস্পত্তির লক্ষে বিচারিক আদালতের মামলার সাক্ষী হাজির করা ও থানার মামলার বিষয়বস্তু নিয়ে পুলিশ ও বিচারকদের সাথে আলোচনা করা হয়।আলোচনা শেষে কর্মদক্ষতার মূল্যায়ন হিসেবে বিচারক ও পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓