1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

গজারিয়া গ্যাসের টাকা ফেরত দিতে সাবেক কেন্দ্রীয় যুবদল নেতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মজিবুর রহমান এর গ্যাসের টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন বিএনপি একাংশ নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ।বৃহস্পতিবার দুপুর ১২ টায় গজারিয়া উপজেলা পরিষদ এর স্থানীয় সড়কে এই বিক্ষোভ মিছিল করে। জানা যায়, ১ যুগ আগে ইউনিয়নবাসীর কাছ থেকে গ্যাস দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ করে বিএনপি নেতা মজিবর রহমান। এসময় বিক্ষোভ মিছিলে থাকা উপস্থিত জনতা অভিযোগ করে বলেন ইমামপুর পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি মজিবুর রহমান এর বিগত সময়ের কর্মকাণ্ডই ছিল অর্থ আত্মসাৎ ও দলিয় নেতাকর্মীকে নির্যাতন করা। সেইসাথে ইমামপুর ইউনিয়ন এলাকায় গ্যাস দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানান তারা। ইমামপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের রকিবুল রাজীব ও গজারিয়া সরকারি কলেজের সদস্য সচিব রেদোয়ান মিয়াজির নেতৃত্বে শতশত মানুষ বিক্ষোভ মিছিল করে। এসময় রসুলপুরের জনগন বিভিন্ন ব্যানার ও ফ্যাস্টুনে গ্যাসের টাকা নয়তো সংযোগ দিতে জোড় দাবি জানান। পাশাপাশি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মিছিলে মিছিলে উত্তাল আওয়াজ তুলেন সবাই।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓