1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলপুরে চোরাই কম্বল ভর্তি কভারভ্যানসহ ড্রাইভার ও হেলপার আটক

  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা চোরা কারবারির কম্বল কভারভ্যানে করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম এ-র দিকনির্দেশনায় ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহম্মদ আব্দুল হাদী পরিচালনায় গোপন সূত্রে খবর পেয়ে ফুলপুর থানা পুলিশের একটি চৌকস টিম এস আই শফিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পুলিশ সদস্য ফুলপুর পৌর এলাকার গোলচক্করে গতকাল ২২ সেপ্টেম্বর গভীর রাতে চোরাই কম্বল ভর্তি কভারভ্যান আটক করেছে। পুলিশ কভারভ্যানের ড্রাইভার ও হেলপারকে আটক করে ফুলপুর থানায় নিয়ে গেছে। আটককৃতরা হলেন ড্রাইভার মোঃ তামিম( ২৪)পিতা মোঃ সোহেল মিয়া ভদ্রসন থানা শিবচর জেলা মাদারীপুর, হেলপার মোঃ জিয়া রাসেল, পিতা নজরুল ইসলাম ভাটিয়া মোড়লপাড়া থানা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন কভারভ্যান থানায় আটক রয়েছে, এব্যাপারে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।সূত্র জানায় চোরাই কারবারি রিফাত কৌশলে পালিয়ে গেছে।চোরাকারবারি রিফাত প্রায়ই এই পথে স্থানীয় দালালদের সহায়তায় কম্বল ও চিনি চোরাইকারবার চালিয়ে যাচ্ছিল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓