1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

ফুলপুরে ১৬৬ বস্তা  ভারতীয় জিরা ভর্তি কভারভ্যানসহ  গ্রেফতার ২ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

 

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে  ভারত থেকে চোরাই পথে আনা চোরা কারবারির ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত জিরা কভারভ্যানে করে হালুয়াঘাট থেকে  ঢাকায় নিয়ে যাওয়ার সময় ফুলপুর থানা পুলিশের হতে ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত ১৬৬ বস্তা জিরা ভর্তি কভারভ্যান সহ গ্রেফতার ২।ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলামের দিকনির্দেশনায়  ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহম্মদ আব্দুল হাদী পরিচালনায় গোপন সূত্রে খবর পেয়ে ফুলপুর থানা পুলিশের একটি চৌকস টিম এস আই সবুজ মিয়া ,এএস আই ফরহাদ আল মামুন সহ সঙ্গীয় ফোর্স   কনস্টেবল মোঃ জুবায়ের হোসেন, মোঃ ফারুক মিয়া, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ শাহীন আলম সহ ফুলপুর পৌর এলাকার কিলো-১০ রাত্রীকালীন ডিউটিতে নিয়োজিত থাকার সময় ভোর রাত ০৪.০০ ঘটিকার সময় ফুলপুর গোলচত্তরের উত্তর পাশে মিত্র ওষুধের ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর চেক পোষ্ট করাকালে একটি ট্রাক আটক করে। যাহাতে ১৬৬টি বস্তা জিরা পাওয়া যায়, সর্বমোট ওজন ৪,৯৮০ কেজি যাহার আনুমানিক বাজার মুল্য উনত্রিশ লক্ষ আটাশি হাজার টাকাসহ গাড়ীতে থাকা আসামী মোঃ মমিন উল্লাহ @ মমিন (২৫), পিতা- মুনছুর আলী, মাতা- মনোয়ারা খাতুন, সাং-আকনপাড়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, ইমন মিয়া (২১), পিতা- মো. মিলন মিয়া, মাতা- বানেছা খাতুন, সাং-জয়রামকুড়া, বর্তমান সাং-আকনপাড়া, থানা-হালুয়াঘাট, জেলা ময়মনসিংহ।পরে তাদের নামে ময়মনসিংহ এর ফুলপুর থানার,এফআইআর নং-২৪, তারিখ- ২৪ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-২০৬, তারিখ- ২৪ সেপ্টেম্বর, ২০২৪; সময়- ১২.৩০ ঘটিকা ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974  রুজু করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল  হাদী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন কভারভ্যান সহ জিরা থানায় আটক রয়েছে,আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓