1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

গজারিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় একটি রেস্টুরেন্টে গজারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৫ বছর জালিম আওয়ামী সরকার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে জামায়াত শিবিরের নেতা কর্মীদের। তারা দেশ বরণ্য আলেম অলামাদের বিচারের নামে ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়েছে।বক্তারা আরও বলেন, আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনে আল্লাহর সন্তুষ্টি লাভের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী গজারিয়া উপজেলা শাখার আমীর শাহজাহান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার আমীর মাওলানা আ,জ,ম রুহুল কুদ্দুস।বাংলাদেশ জামায়াতে ইসলামী গজারিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাসুম খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আরশাদ আলী ঢালী।গজারিয়া উপজেলা নায়েবে আমীর সুরুজ মাস্টার।এ সময় উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ ও ইউনিয়ন যুব-বিভাগ, ছাত্রশিবিরের নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓